মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহাবুব আলী বলেন, সার্বজনিন ধর্মীয় অনুষ্টান গুলো সকল ধর্মের মানুষের মধ্যে ধর্মিয় সহানুভুতি এবং ভাতৃত্ব বোধের সৃষ্টি করে সাম্প্রদায়ীক সম্প্রীতি বিকাশে মানুষকে উদ্বুদ্ধ করে। তিনি গতকাল বৃহস্পতিবার শারদীয় দূর্গা উৎসবের অষ্টমিতে উপজেলার ১১টি ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মন্ডব পরিদর্শন কালে এ কথা বলেন। বিকেল ৩টা থেকে তিনি
স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার হবিগঞ্জে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান। আজ বিকেলে তিনি তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে নির্মান স্থান পরিদর্শন করবেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে এম এ হান্নান সম্প্রতি ওই মন্ত্রণালয়ে যোগদান করেন। এছাড়া হবিগঞ্জে নব-নির্মিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বাহুবলের ফয়েজাবাদ বধ্যভূমি পরিদর্শন করার কথা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হজ, হাজী ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননা করে দেয়া বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় শহরের রাজনগরস্থ কার্যালয়ে
স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় বর্ষে পদার্পন করল সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থা। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্থানীয় আমির চান কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সংঘঠনের সভাপতি লিজান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খানের পরিচালানয় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন-সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থ ও গরীবদের মাঝে ভার্নারেবল গ্র“ফ ফিটিং (ভিজিএফ) বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টা থেকে দিন ব্যাপী ১০৬৭ জনের মধ্যে জন প্রতি ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণকালে বিভিন্ন সময়ে কার্যক্রম পর্যবেক্ষণ করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ,
প্রেস বিজঞপ্তি ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বানিয়াচঙ্গ উপজেলা শাখার ২ শিক্ষকের বহিস্কারাদেশ স্থগিত করা হয়েছে। বহিস্কৃত শিক্ষক বানিয়াচঙ্গের করচা বড়আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেন্দ্র চন্দ্র দাস ও বানিয়াচঙ্গের জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম সমিতির কেন্দ্রীয় সভাপতির নিকট বহিস্কারাদেশ স্থগিতের আবেদন জানালে কেন্দ্রীয় সভাপতি এ স্থগিতাদেশ প্রদান করেন। ভূপেন্দ্র
স্টাফ রিপোর্টার ॥ সুতাং বাজার পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে নসরতপুর রেল গেইটের কাছে এক ব্যক্তির ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একটি ছিনতাইকারী চক্র। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শরিফাবাদ গ্রামের আব্দুল মজিদ নামে এক ব্যক্তি গতকাল সুতাং বাজার
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের কাগাপাশা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পরিষদের ২জন মহিলা মেম্বার ও একজন ওয়ার্ড মেম্বার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, চেয়ারম্যান নুরুল ইসলাম বাস্তবে কোন সভা না করেই গত ১০ জুলাই তারিখে কাগজে কলমে মনগড়া
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৭৮ টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। গতকাল সকালে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত পূজা শুরু হয়েছে। এ পূজা অনুষ্টানকে ঘিরে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন সারা উপজেলার পূজা মন্ডপগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া র্যাব,
স্টাফ রিপোর্টার ॥ বাদী পক্ষের নামে কারসাজি করে দরখাস্ত করে আদালতের নির্দেশে এক মুহরারকে আটক করেছে পুলিশ। আটক মুহরার হচ্ছেন রফিকুল ইসলাম বাহার। তিনি বিবাদী পক্ষের আইনজীবি এডভোকেট আব্দুল্লার মুহরার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের তাজিম উল্লার একটি জিআর মামলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রশিদ আহমেদ মিলনের আদালতে বিচাররাধীন। গতকাল মামলার শুনানী হওয়ার
প্রেস বিজ্ঞপ্তি ॥ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কর্তৃক পবিত্র হজ্ব ও হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুফুরী বক্তব্যের প্রতিবাদে মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের উপদ্ষ্টো হযরত মাওঃ আলহাজ্ব আব্দুল মতিন আল কাদরী সাহেবের সভাপতিত্বে মাওলানা কাজী এম এ জলিলের পরিচালনায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত উলামায়ে
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিদ্যুতের তারে জড়িয়ে রিনা বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের মুন্সি বাড়ির মোশারফ হোসেন দুলালের মিয়ার স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানায়, গতকাল বিকেল ৩টার দিকে রিনা বেগম টেবিল ফ্যানের ফ্লাগ লাগানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। সাথে সাথে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে ভাই ও পিতার সাথে অভিমান করে পিন্টু মিয়া (১৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। জানা যায়, ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র পিন্টু মিয়া কয়েক দিন পূর্বে এই গ্রামের মুসলিম মিয়ার পুত্র আফজল মিয়ার নিকট থেকে একটি ২ গিগা মেমোরি কার্ড ক্রয় করেন। কিন্তু ক্রয় করার পিন্টু দেখতে পায়
নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদরাসায় ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের আনুষ্টানিক ভাবে শুরু করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফরিদ গাজী একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উক্ত প্রতিষ্টানের গভর্নিং বডির সভাপতি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)