বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা দেওয়ান ফরিদ গাজী একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মুনিম চৌধুরী বাবু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলীম মাদরাসায় ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের আনুষ্টানিক ভাবে শুরু করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ফরিদ গাজী একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উক্ত প্রতিষ্টানের গভর্নিং বডির সভাপতি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী মুজাহিদ আহমদ, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আফজল হোসেন তালুকদার, প্রকৌশলী মাবুবুল আলম, গভর্নিং বডির সদস্য আব্দুল আজাদ, দিলাওর হোসেন চৌধুরী, মোঃ হাজী নফিছ মিয়া, মোঃ সুলেমান মিয়া, শিক্ষক প্রতিনিধি আনসারুল ইসলাম, আলী আক্কাছ মোল্লা, মাষ্টার আব্দুল কাদির, ঠিকাদার ইমতিয়াজ রুবেল, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, আতাউর রহমান, জাহেদুর রহমান, ইউপি সদস্য আকাব মিয়া, আওয়ামীলীগ নেতা নুর মিয়া, থানা যুবলীগ সদস্য নেছার আহমদ জগলু, যুবসংহতি নেতা বদরুল হাছান, নজির মিয়া, লিটন আহমেদ, হেলিম আহমেদ, ছাত্রলীগ নেতা কাউছার কবির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com