বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধুর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিদ্যুতের তারে জড়িয়ে রিনা বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের মুন্সি বাড়ির মোশারফ হোসেন দুলালের মিয়ার স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, গতকাল বিকেল ৩টার দিকে রিনা বেগম টেবিল ফ্যানের ফ্লাগ লাগানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন। সাথে সাথে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে রিনা বেগমের স্বামী, মা ও ভাইয়ের সম্মতিতে বিনা পোস্টমর্টেমে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার সকাল ১০ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com