বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে পিতার সাথে অভিমান করে পুত্রের আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে ভাই ও পিতার সাথে অভিমান করে পিন্টু মিয়া (১৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
জানা যায়, ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র পিন্টু মিয়া কয়েক দিন পূর্বে এই গ্রামের মুসলিম মিয়ার পুত্র আফজল মিয়ার নিকট থেকে একটি ২ গিগা মেমোরি কার্ড ক্রয় করেন। কিন্তু ক্রয় করার পিন্টু দেখতে পায় মেমোরিটি ১ গিগা বাইট। এতে পিন্টু ক্ষিপ্ত হয়ে আফজলকে মারধোর করে। পরে আফজল মিয়া পিন্টুর পিতা আব্দুল খালেক ও বড় ভাই কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পিন্টুর পিতা ও ভাই তাকে মারধোর করে। এতে সে অভিমান করে গতকাল ভোর রাতে পরিবারের সকলের অগোচরে ইদুরের ঔষধ পান করে আত্মহত্যা করে।
সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পান পিন্টু অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিক তাকে উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পিন্টুকে মৃত ঘোষনা করেন।
দুপুরে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com