বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবীতে জেলা আল-ইসলাহ ও তালামীযের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হজ, হাজী ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননা করে দেয়া বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় শহরের রাজনগরস্থ কার্যালয়ে জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মুফতি মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা আল-ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা এবিএম আল আমিন চৌধুরী ও জেলা তালামীযের সাবেক সভাপতি মোঃ আফতাব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য ও জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি শাহ আহমদ আল মাস্টার, কাজী মাওলানা হাসান আলী, জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস আলী, জেলা তালামীযের সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুল আজিজ, জেলা তালামীযের সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা আবুল কাসেম, বানিয়াচঙ্গ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, হাফেজ মাওলানা শাহ আব্দুস সামাদ, মোঃ আব্দুল কাইয়ূম, মাওলানা কামাল আনসারী, সৈয়দ শাহেদুল ইসলাম প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, হজ্ব ইসলামের মৌলিক একটি রুকন, এটা অস্বীকার করলে কেউ মুসলমান থাকতে পারে না। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলামের বিরুদ্ধে কটুক্তি করে কেউ বিশ্বের বুকে কখনও টিকে থাকতে পারিনি, পারবেনা। অনতিবিলম্বে মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান বক্তারা। নতুবা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ মুসলিম উম্মাহকে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তুলবে বলে হুসিয়ারী উচ্চারণ করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন আমরুটি ছাহেবজাদা মাওলানা আব্দুল হালিম, ক্বারী বদরুল হক, আবু সুফিয়ান, নাসির উদ্দিন, জালাল উদ্দিন ধন মিয়া, আবু সায়েম, আব্দুল মান্নান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com