বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

আদালতে মুহরীর কারসাজি অতপর আটক

  • আপডেট টাইম বুধবার, ১ অক্টোবর, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাদী পক্ষের নামে কারসাজি করে দরখাস্ত করে আদালতের নির্দেশে এক মুহরারকে আটক করেছে পুলিশ। আটক মুহরার হচ্ছেন রফিকুল ইসলাম বাহার। তিনি বিবাদী পক্ষের আইনজীবি এডভোকেট আব্দুল্লার মুহরার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের তাজিম উল্লার একটি জিআর মামলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রশিদ আহমেদ মিলনের আদালতে বিচাররাধীন। গতকাল মামলার শুনানী হওয়ার কথা ছিল। কিন্তু বাদী তাজিম উল্লা আদালতে উপস্থিত হননি। এ সুযোগে তাজিম উল্লার প্রতিপক্ষের মুহুরী রফিকুল ইসলাম বাহার কারসাজি করে বাদীর পক্ষ থেকে শুনানীর হওয়ার জন্য আদালতে আবেদন করেন। কারসাজির আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানী কার্যক্রম শুরুর মুহুর্তে বাদী পক্ষের আইনজীবি অলিউর রহমান উপস্থিত হন। এসময় তিনি শুনানীর ব্যাপারে কিছু জানেননা বলে আদালতকে বলেন। আর এতে করেই মুহরার রফিকুল ইসলাম বাহারের কারসাজি ধরা পড়ে। তাৎক্ষণিক বিজ্ঞ আদালত রফিকুল ইসলাম বাহারকে আটক করার জন্য পুলিশকে নির্দেশ দেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com