বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
প্রথম পাতা

মাদকের বিস্তৃতি ঘটেছে গ্রামাঞ্চলে ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে যুব সমাজ

স্টাফ রিপোর্টার ॥ মাদকের বিস্তৃতি ঘটেছে গ্রামাঞ্চলে। সহজলভ্য হয়ে উঠেছে মাদক। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। ফলে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এর ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে যুব সমাজ। বাড়ছে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড। শংকিত হয়ে পড়েছেন অভিভাবকসহ সাধারণ মানুষ। বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কয়েকটি স্থান ঘুরে ভয়াবহ তথ্য

বিস্তারিত

মাধবপুরে ত্রিপুরা ছড়ার নদীর উপর নির্মিত ব্রীজটি মরণ ফাঁেদ পরিণত হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ ও নোয়াগাঁও গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ত্রিপুরাছড়া নদীর উপর নির্মিত ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় ১ বছর আগে উপজেলা পরিষদের অর্থায়নে ৭লাখ ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক মাসের মধ্যেই ব্রীজের উভয় সাইটের মাটি ভেঙ্গে ব্রীজের দুই দিক দিয়ে আরো দুটি ছড়ার সৃষ্টি

বিস্তারিত

মিরপুর আলিফ-সোহান চৌধুরী কলেজের ৫ ছাত্র বহিষ্কার

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের ৫ দাঙ্গাবাজ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত বৃহস্পতিবার কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনার সাথে জড়িত ৫ ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৪ জন দ্বাদশ শ্রেণীর এবং একজন একাদশ শ্রেণীর ছাত্র। গত

বিস্তারিত

নবীগঞ্জে দুটি স্থানে দুর্ঘটনায় আহত ২০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মহিলা, শিশু ও স্কুল ছাত্রীসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনকে আশংকাজন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, গতকাল সকাল ৯টায় মৌলভী বাজার থেকে ছেড়ে আসা

বিস্তারিত

মুরাদপুর পৈলারকান্দি ইউনিয়ন উন্নয়ন ফোরাম কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ১৪নং মুরাদপুর এবং ১৫ পৈলারকান্দি ইউনিয়নের উন্নয়নের লক্ষে মুরাদপুর ও পৈলারকান্দি ইউনিয়ন উন্নয়ন ফোরাম নামে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শ্মাশানঘাট রোডে অবস্থিত সাবেক এডিশনাল পিপি চৌধুরী আবু বকর সিদ্দিকীর বাসভবনে সাবেক সিলেট বিভাগীয় কমিশনার ফজলুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত

বানিয়াচংয়ে সিএনজির ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সিএনজির ধাক্কায় শিফা আক্তার নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিফা শরীফ উদ্দিন সড়ক এলাকার আবু মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যে ৬টার দিকে শিফা আক্তার বাড়ির পাশে সড়কের পাশে খেলা করছিল। এ সময় একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ হাসপাতালে

বিস্তারিত

হাওড়ে পোনামাছ অবমুক্তকালে এমপি আবু জাহির হাওড়ে মাছের সুদিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, এক সময় আমাদের হাওড় ছিল মাছ আর মাছে পরিপুর্ণ। কিন্তু লোকসংখ্যার বৃদ্ধি, অপরিকল্পিত মৎস্য আহরণ ও মাছের আশ্রয় বিনষ্ট করায় এখন হাওড়ে মাছের আকাল দেখা দিয়েছে। এই আকাল দুর করতে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। হাওড়ের উন্নয়ন ও মাছের অভয়াশ্রম সৃষ্টি এবং মাছের পোনা

বিস্তারিত

বাসদের সমর্থক-সুধী সমাবেশে কমরেড খালেকুজ্জামান জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুর্জোয়া দলগুলো ভয়ংকর খেলায় মেতে উঠেছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, দেশে এখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুর্জোয়া দলগুলো ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। একদিকে ৮০ ভাগ দরিদ্র মানুষ, অপরদিকে ২০ ভাগ ধনিক শ্রেণী ও তাদের পরিবার। স্বাধীনতার পর থেকে ৪৩ বছরে ওই দলগুলো ২০ ভাগ মানুষেরই প্রতিনিধিত্ব করে আসছে। আগামী নির্বাচনেও তাদের প্রতিনিধিত্ব মনোনয়নে

বিস্তারিত

মুড়িয়াইক ইউনিয়নে উঠান বৈঠকে মেয়র জি কে গউছ আওয়ামীলীগ সরকারের দুঃশাসনের জবাব দিতে ব্যালটের অপোয় দেশের মানুষ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ সরকারের দুঃশাসনের জবাব দিতে দেশের মানুষ ব্যালটের অপেক্ষায় রয়েছেন। দেশের ৫টি সিটি নির্বাচনে ভোটের মাধ্যমেই জনগণ প্রাথমিক প্রমাণ দিয়েছেন। তিনি বলেন- তত্বাবধায়ক সরকার একটি মিমাংসিত বিষয়। এই মিমাংসিত বিষয়টি সামনে এনে আওয়ামলীগ দেশকে একটি

বিস্তারিত

হবিগঞ্জ-লাখাই আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডাঃ আবদাল এর গণসংযোগ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-লাখাই আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক ডাঃ আহমুদুর রহমান আবদাল গতকাল সদর উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর গেইট ও রাজিউড়া ইউনিয়নের সাধুর বাজার এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ওই এলাকার ব্যবসায়ী

বিস্তারিত

ক্রাইম জোন খ্যাত ইমামবাড়ি এলাকা পুলিশের পরিদর্শন ॥ অপরাধীরা সতর্ক দুর্বৃত্তের কবলে হাঁসের খামার মালিক ॥ টাকা ও মোবাইল ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের হাঁসের খামার মালিককে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত ২২ আগস্ট দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় “ইমামবাড়ি এলাকা ক্রাইম জোনে পরিণত, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর, দুর্বৃত্তের কবলে হাঁসের খামার মালিক ॥ টাকা ও মোবাইল ছিনতাই” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই দিনই নবীগঞ্জ

বিস্তারিত

ওয়ার্ড যুবলীগ নেতা তুহিনের উপর হামলা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর যুবলীগের ৬নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক তুহিনের উপর হামলা চালিয়েছে কতিপয় সন্ত্রাসীরা। এসময় তারা তুহিনকে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণের চেইন, নগদ ১০ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের আঘাতে তুহিন গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

বিস্তারিত

লাখাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মশিউর রহমান চৌধুরী সাচ্চুর সভাপতিত্বে ও সামছুদ্দিন এবং কামারুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আমিনুর রশিদ এমরান।

বিস্তারিত

কৃষ্ণপুর গ্রামে উঠান বৈঠকে মেয়র জি কে গউছ আওয়ামীলীগ সরকার জনগণের কাছে কেবল মিথ্যা প্রতিশ্র“তিই দিতে জানে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল কৃষ্ণপুরের অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ সরকার জনগণের কাছে কেবল মিথ্যা প্রতিশ্র“তিই দিতে জানে কিন্ত প্রতিশ্র“তি বাস্তবায়ন করতে জানে না। তারা সর্বক্ষেত্রে জনগণের সাথে প্রতারনা করেছে। এর মাশুলও সরকারকেই গুনতে হবে। তিনি

বিস্তারিত

© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com