বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩
  • ৬২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মশিউর রহমান চৌধুরী সাচ্চুর সভাপতিত্বে ও সামছুদ্দিন এবং কামারুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আমিনুর রশিদ এমরান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, লাখাই থানা বিএনপি‘র সভাপতি ও জেলা বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ, প্রধানবক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম মোল্লা তাজ, বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক জনতাকে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যূত করা হবে। একই সাথে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান এস আর তালুকদার শাহনুর, আফজাল হোসেন, জয়নাল আবেদীন, আব্দুল আউয়াল ভূইয়া, তোয়াহা, আব্দুল গাজী, মিজানুর রহমান, সৈকত আলী ইমন, সোহাগ আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, আব্দুল হালিম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com