শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হাওড়ে পোনামাছ অবমুক্তকালে এমপি আবু জাহির হাওড়ে মাছের সুদিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৩
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, এক সময় আমাদের হাওড় ছিল মাছ আর মাছে পরিপুর্ণ। কিন্তু লোকসংখ্যার বৃদ্ধি, অপরিকল্পিত মৎস্য আহরণ ও মাছের আশ্রয় বিনষ্ট করায় এখন হাওড়ে মাছের আকাল দেখা দিয়েছে। এই আকাল দুর করতে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। হাওড়ের উন্নয়ন ও মাছের অভয়াশ্রম সৃষ্টি এবং মাছের পোনা অবমুক্তির মাধ্যমে আবারও হাওড় মাছে মাছে পরিপুর্ণ হচ্ছে। পরিকল্পিতবাবে এই মৎস্য আহরণ করা হলে দেশে আমিষের চাহিদা পুরণের পাশাপাশি বিদেশেও মাছ রপ্তানী করা সম্ভব হবে।
গতকাল দুপুরে লুকড়া হাওড়ে মাছের পোনা অবমুক্ত করণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, আরিফুর রহমান তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তোফাজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল নাছের, লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাছ ও ইউপি মেম্বার রফিক আলী।
মৎস্য অধিদপ্তরের রাজস্ব কর্মসুচির আওতায় এই মৎস্য অবমুক্ত করা হয়। এই কর্মসুচির আওতায় হবিগঞ্জ সদর উপজেলার ৮টি প্রতিষ্ঠানের পুকুরে ৩৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com