বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

ওয়ার্ড যুবলীগ নেতা তুহিনের উপর হামলা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৩
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর যুবলীগের ৬নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক তুহিনের উপর হামলা চালিয়েছে কতিপয় সন্ত্রাসীরা। এসময় তারা তুহিনকে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণের চেইন, নগদ ১০ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের আঘাতে তুহিন গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকার ফটিক মিয়ার পুত্র ও হবিগঞ্জ পৌর যুবলীগের ৬নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন মিয়া গতকাল জেলা যুবলীগ আয়োজিত কাঁঙ্গালী ভোজে অংশ নেয়। কাঁঙ্গালী ভোজ শেষে বাসায় ফিরার পথে শহরের আরডি হল এলাকার রাস্তায় আসলে পুর্ব থেকে ওৎ পেথে থাকা একদল কতিপয় সন্ত্রাসী তার গতিরোধ করে তাকে মারধর করে উল্লেখিত মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এসময় তার সুর চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গতকাল রাতে তুহিন মিয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com