শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ-লাখাই আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডাঃ আবদাল এর গণসংযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৩
  • ৭২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-লাখাই আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক ডাঃ আহমুদুর রহমান আবদাল গতকাল সদর উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর গেইট ও রাজিউড়া ইউনিয়নের সাধুর বাজার এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ওই এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার নির্বাচনী প্রচারপত্র বিলি করেন। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত ওই সব এলাকায় তিনি ঘুরে ঘুরে সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। সাধুর বাজারে গণসংযোগ শুরুর পূর্বে রাজিউড়া ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মাওলানা মোঃ সামছুল হক মুছা, সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাক্তণ মেম্বার আব্দুল মতিন, এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সাবেক মেম্বার আকবর হোসেন, হাজী জহুর আলী, আলম উল্লাহ, চাঁন মিয়া, মোঃ আলা উদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তার সাথে ছিলেন, ছাত্রদল নেতা সি এম আশরাফুল ইসলাম এটম, শেখ সাইফুর রহমান সেলিম, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক, মোঃ আফিল উদ্দিন, রাজিব খান, এহতেশামুল হক সোহাগ, ছাত্রদল নেতা রিপন আহমেদ তালুকদার, জাহাঙ্গীর আলম, মোঃ আব্বাস মিয়া, জসিম আহমদ, জুয়েল মিয়া, আল আমিন তালুকদার, সালমান মিয়া, এনাম আহমেদ, শাহ আলম, জসিম মিয়া, সামছু মিয়া, মারাজ মিয়া, সাস্তু মিয়া, মোঃ আলা উদ্দিন, শরীফ আহমদ, জুনায়েদ আহমদ, জসিম চৌধুরী, শাহীন মিয়া, মোস্তফা আহমেদ, নাছির আহমেদ প্রমূখ। গণসংযোগকালে তিনি সকলের দোয়া আশির্বাদ ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com