প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ.মুনিম চৌধুরী বাবু বলেছেন, সুস্থ সাহিত্য-সংস্কৃতি বিকাশ ও গুণীজনদের সম্মান করার মাধ্যমে নতুন প্রজন্মকে সজ্জন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক শারদ সংকলন “আনন্দময়ীর আগমনে” এর ৫ম বর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং গুণীজনদের “শারদ সম্মাননা” প্রদান অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় নবীগঞ্জ গোবিন্দ জিউড়
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের ওয়াবউল্লা গ্রামের দুবাই প্রবাসী সৈয়দ আলীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত দুবাই প্রবাসী সৈয়দ আলীর বাড়িতে
প্রেস বিজ্ঞপ্তি ॥ জগতের সকল নারী মা দুর্গারই অন্য রূপ-এ বিশ্বাসকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাষষ্ঠীর পূণ্যলগ্নে স্থানীয় শ্রীরামকৃষ্ণ আশ্রমে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ হবিগঞ্জ শাখার উদ্যোগে ৮১ জন দুঃস্থ মায়ের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে পরিষদের সভাপতি প্রভাষক গৌর শংকর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। ওইদিন কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। সকাল থেকেই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। হিমালয়ের কৈলাশ থেকে প্রতি বছর শরৎকালে দশভূজা দুর্গা দেবী আসেন সমতল ভূমির
এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু বছর ঘুরে আবার এল পুজো। সনাতন ধর্মাবলম্বী বাঙ্গালীর প্রাণের উৎসব দূর্গাপুজো। আজ মহাসপ্তমী বিহিত পূজা। বাঙালীর ঘরে ঘরে আজ মা এসেছেন। তাই সমস্ত অন্ধকার কেটে গিয়ে চারিদিকের সবকিছু ঝলমল করে উঠেছে। আমাদের প্রার্থনা, উৎসবের সেই রঙিন আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের প্রাণে। দৈনন্দিন জীবনের গ্লানি, ক্লান্তি, অশান্তি ভুলে গিয়ে মানুষ এই
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে গতকাল হতদরিদ্রদের মধ্যে ১০টাকা কেজির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় চাল নেয়ার জন্য জন সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রথম দিনেই ৭০% চাল বিতরন সম্পন্ন করেছেন ডিলারগণ। চালের গুনগত মান ভাল হবার কারণে হতদরিদ্র মানুষের মধ্যে তীব্র আগ্রহ ছিল।
স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের আরডি হল প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করা হয়। যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম দুঃস্থ নারী পুরুষের মাঝে বস্ত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮৮টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সাড়ম্বরে শুরু হয়েছে। আজ ষষ্ঠীপূজার মাধ্যমে ৫ দিনব্যাপী এ পূজার শুভ সূচনা হলো। উপজেলার প্রতিটি পুজা মন্ডপে ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। শারদীয় এ পুজাকে কেন্দ্র করে ধর্মাবলম্বী সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে ব্যাপক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরি, ডাকাতি বন্ধের দাবীতে সম্মিলিত যুব সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্জয় স্মৃতি সৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা যুব সমাজ সমন্বয়ক ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান,
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সরকারী কলেজ ছাত্রদলের দু’গ্র“পের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী ১০ জনকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্টাফ রিপোর্টার ॥ শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পুজা ও আশুরা পালন, শহরে চুরি, ডাকাতি রোধ করতে ও আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে পৌর কর্তৃপক্ষ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর থানার ওসি ইয়াসিনুল হকের সভাপতিত্বে থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার