বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ॥ “চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ” অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “চির নতুনের দিল ডাক, পহেলা বৈশাখ…” প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জের প্রথিতযশা নাট্য সংগঠন “খোয়াই থিয়েটার” “নববর্ষ ১৪৩৩” বরণ অনুষ্ঠানের আয়োজন করে ১৬ এপ্রিল গত বৃহস্পতিবার বিকেল ৪ টায় শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার এর স্টুডিও থিয়েটার হলে। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না ও মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রফিক উল্ল্যাহ সেলিম।
খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকান্ত গোপ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নাট্যকার সিদ্দিকী হারুন, হ্যাপি ভৌমিক, ওসমান গণি রুমি, সুতাং থিয়েটারের সৈয়দ রাসেল, আমিরুল ইসলাম চৌধুরী তুহিন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, অসাম্প্রদায়িক চেতনার প্রতীক পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। যা পুরোনোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলার সাহস যোগায়। “খোয়াই থিয়েটার” বিগত সাড়ে ৪ দশক ধরে হবিগঞ্জ তথা জাতীয় পর্যায়ে নাট্যচর্চা ও সংস্কৃতি বিকাশে যে ভূমিকা রাখছে তা আমাদের জন্য প্রেরণাদায়ক।
উল্লেখ্য পহেলা বৈশাখ (মঙ্গলবার) খোয়াই থিয়েটার এর পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী আড্ডা ও সুকান্ত গোপ এর রচনা ও নির্দেশনায় “ভাবতরঙ্গে দীনহীন” নাটক মঞ্চস্থ হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com