বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ॥ চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্যকে নিয়ে দেশের অন্যতম নাট্য ও সংস্কৃতি সংগঠন হবিগঞ্জের চুনারুঘাটের প্রতীক থিয়েটার এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নববর্ষ বরণ ও দুই দিন ব্যাপী নাট্য ও সংস্কৃতি উৎসব সফলভাবে সমাপ্ত হয়েছে। গত ১৬ এপ্রিল সন্ধ্যা ৭ টায় দেউন্দি চা বাগানে অনুষ্ঠিত প্রতীক থিয়েটার নাট্যমঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
দেউন্দি চা বাগানের মহাব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না, নাট্য ব্যক্তিত্ব রফিকুল্লাহ সেলিম, খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল, চুনারুঘাটের ধামালী’র পরিচালক অ্যাডভোকেট মোস্তাক বাহার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. কামাল উদ্দিন কবির, সহকারি অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আহমদ আল মামুন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী রেজাউল করিম লেবু, জামালপুরের শহীদ সমর থিয়েটারের আব্দুল্লাহ মোল্লাহ, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ।
অনুষ্ঠানের শুরুতে প্রতীক থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার ও নির্দেশক প্রয়াত সুনীল বিশ্বাস স্মরণে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তিতে প্রতীক লিটল থিয়েটারের সদস্যদের অংশগ্রহনে আবহমান বাংলার বিভিন্ন গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। সমাপনী দিনে ধামালীর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় ‘মুল্লুক; নাটকটি মঞ্চস্থ হয়। উৎসবের সমাপ্তী ঘটে রাত ১২ টায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার দর্শক প্রতিদিন উৎসবের বিভিন্ন পর্ব উপভোগ করেন।
প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, নাটক কেবল বিনোদন নয়; এটি গণমানুষের প্রতিবাদের ভাষা। প্রতীক থিয়েটার বিগত ৪০ বছর ধরে চা জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিয়েছে। মূলধারার মানুষের অন্তর্দৃষ্টি জাগ্রত করার প্রয়াসে নিরলসভাবে কাজ করছে। আমাদের সিলেট অঞ্চলের চা জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠী এদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অপূর্ব নিদর্শন। আজ বলতে দ্বিধা নেই যে চা জনগোষ্ঠীর বিভিন্ন উৎসব, লোককাহিনী, সংগীত, নৃত্য, ইতিহাস ও ঐতিহ্য কেবল চা বাগানের ভেতর সীমাবদ্ধ নয়; বরং তা আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com