মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ ॥ ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে নিজ দলের সতীর্থের হাতে প্রাণ হারিয়েছেন ইব্রাহিম মিয়া (১৯) নামে এক তরুণ। গত শুক্রবার বিকেলে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের কুর্শা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে খাগাউড়া গ্রামের মাঠে স্থানীয় যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলায় ইব্রাহিম, শুভ ও শান্ত একই দলের হয়ে খেলছিলেন। খেলা চলাকালীন একটি কর্ণার কিক নেওয়াকে কেন্দ্র করে শুভ ও ইব্রাহিমের মধ্যে বাগবিতণ্ডা হয়। ইব্রাহিম শর্ট দিলেও গোল না হওয়ায় ক্ষুব্ধ হয় শুভ। মাঠেই তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলে এক পর্যায়ে শুভ ও শান্ত মাঠ ছেড়ে বাড়িতে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শেষ করে ইব্রাহিম বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা শুভ ও শান্ত তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ইব্রাহিমের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদ একদল পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খেলার মাঠের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ঘাতকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com