বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সারা দেশের ন্যায় নবীগঞ্জে শারদীয় দূর্গোৎসব শুরু

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। ওইদিন কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। সকাল থেকেই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
হিমালয়ের কৈলাশ থেকে প্রতি বছর শরৎকালে দশভূজা দুর্গা দেবী আসেন সমতল ভূমির এই বাংলায়। সঙ্গে নিয়ে আসেন ছেলে গণেশ, কার্ত্তিক, কন্যা লক্ষ্মী আর সরস্বতীকে। বৃস্পতিবার দেবীর বোধন শেষে ষষ্ঠী তিথির সূচনা হয়েছে। গত বছরের তুলনায় এবার নবীগঞ্জ উপজেলায় ৮৮টি পুজা মন্ডপ রয়েছে। এর মধ্যে পৌর শহরে রয়েছে ৭টি। এদিকে, দূর্গা উৎসব সফলভাবে সম্পন্ন করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে থাকবে পুলিশ ও আনসার সদস্য। একজন সাব-ইন্সপেক্টর’র নেতৃত্বে থাকবে একাধিক মোবাইল টহল টিম। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের ন্যায় নবীগঞ্জের সর্বত্র চলছে এখন উৎসবের আমেজ। সাজানো হয়েছে বাহারি রঙয়ের আলোকসজ্জায়।
আজ শনিবার নবপত্রিকা প্রবেশ, সপ্তমী ও মহাসপ্তমী বিহিত পূজা। ৯ অক্টোবর রবিবার মহাঅষ্টমীতে কুমারী পূজা ও সন্ধিপূজা। ১০ অক্টোবর সোমবার মহানবমী এবং ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল জানান, শারদীয় দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, গোটা বাঙালিরই সার্বজনীন উৎসব। এই উৎসব সুষ্ঠুভাবে শেষ করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও তিনি দাবী করেছেন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপের আশপাশ এলাকার মসজিদের নামাজের সময়সূচী সংগ্রহ করা হয়েছে। তিনি নামাজের শুরু এবং শেষ সময় টুকু সর্বোচ্চ বিবেচনায় এনে পূজার বাদ্যযন্ত্র ও মাইক বন্ধ রাখার জন্য পূজারীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com