শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরে চুরি, ডাকাতি বন্ধের দাবিতে যুব সমাজের ব্যানারে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরি, ডাকাতি বন্ধের দাবীতে সম্মিলিত যুব সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্জয় স্মৃতি সৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা যুব সমাজ সমন্বয়ক ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ফখরুজ্জামান, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, বাসদের সাধারণ সম্পাদক এডভোকেট জুনাইদ আহমেদ, বাসদ নেতা বিপি কামাল, কাউন্সিলর গৌতম কুমার রায়, কাউন্সিলর আলমগীর হোসেন, কাউন্সিলর উম্মেদ আলী শামীম, কাউন্সিলর নুর হোসেন, আব্দুর রকিব রনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহ জয়নাল আবেদীন রাসেল, জেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন আহমেদ, ফেরদৌস আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক কালে সংঘটিত ঘটনা উল্লেখ করে বলেন, হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বক্তারা জনগনের নিরাপত্তা বিধানে পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com