শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ ॥ ছুরিকাঘাতে যুবক খুন নবীগঞ্জে অবৈধ পশুর হাট বসাকে ঘিরে ফের উত্তেজনা মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ॥ আহত ৫ পইলে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ নবীগঞ্জে সাবেক কৃতি খেলোয়াড় সুহেল আর নেই ॥ দাফন সম্পন্ন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ॥ চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চুনারুঘাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী চৌধুরীর সহধর্মীনির মৃত্যুবার্ষিকী পালিত চা শ্রমিকদের নিয়ে এমপি পুত্রের মতবিনিময় সভা খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ॥ “চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ” অনুষ্ঠিত

নবীগঞ্জে অবৈধ পশুর হাট বসাকে ঘিরে ফের উত্তেজনা

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা তিনটি অনুমোদনহীন পশুর হাটকে কেন্দ্র করে ফের টানটান উত্তেজনা বিরাজ করছে। সামনে ঈদুল আজহা উপলক্ষে পশুর চাহিদা বাড়লেও হাট বসানোর বিষয়ে এখনো প্রশাসনের কোনো অনুমতি মেলেনি। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর জনতা বাজার, পুরাতন মেলার বাজার (হাজীগঞ্জ বাজার) ও মুড়াউড়া একতা বাজারে পশুর হাট বসানোকে কেন্দ্র করে এ উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই গড়ে ওঠা দিনারপুর জনতা বাজার দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছে। এ হাটে অবৈধভাবে হাসিল আদায়ের অভিযোগে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে গত বছরের ৭ জানুয়ারি হবিগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে জানানো হয়, অনুমতি ছাড়া হাট পরিচালনা, সহযোগিতা কিংবা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হাট-বাজার আইন ২০২৩ ও মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাট পরিচালনা অব্যাহত রাখলে গত বছরের ৩১মে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে বাজার উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বাধা ও এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটে। পরদিন ১ জুন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৪ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় ২৮ জুন রাতে আসামি গ্রেফতারে গেলে গজনাইপুর গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে নজির উদ্দিন নামে এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এসআই শওকত আলীর দায়ের করা মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়। জনতা বাজার ও মেলার বাজার (হাজীগঞ্জ বাজার) ঘিরে দীর্ঘদিনের বিরোধ ও জনতা বাজার হাট পরিচালনাকারীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। পরবর্তীতে প্রতি শনিবার তিনটি বাজারেই অবৈধভাবে পশুর হাট বসানো হতে থাকে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দুপুরে তিনটি হাটের পক্ষের লোকজন পশুবাহী যানবাহন নিজেদের হাটে নিতে মহাসড়কে জোরজবরদস্তি করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ২৮ ফেব্রুয়ারি মুড়াউড়া একতা বাজার এলাকায় মহাসড়কে একটি পশুবাহী ট্রাক আটক করে বাজার পরিচালনা কমিটির লোকজন। এ সময় জোরপূর্বক পশু নামানোর চেষ্টার অভিযোগে টহলরত সেনাবাহিনীর অভিযানে আফজল মিয়া, শিলু মিয়া ও দুদু মিয়াকে আটক করা হয়। একই দিনে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জনতা বাজার থেকে কাজী জাহিদ আহমদ, নজির উদ্দিন ও গোলাম মর্তুজা স্বপনকে আটক করা হয়। পরদিন ১ মার্চ দ্রুত বিচার আইনে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এসব ঘটনার পর প্রায় ছয় সপ্তাহ তিনটি বাজারেই পশুর হাট বন্ধ থাকে। এ সময় মেলার বাজার (হাজীগঞ্জ বাজার) ও একতা বাজার পরিচালনা কমিটি হাট পরিচালনার অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ঈদুল আজহা সামনে রেখে পশুর চাহিদা বাড়ায় প্রশাসনের অনুমতি ছাড়াই শনিবার পুনরায় তিনটি হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গত এক সপ্তাহ ধরে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও চালানো হয়েছে। এ অবস্থায় ফের মহাসড়ক থেকে জোরপূর্বক পশু নামানো, যানজট সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পশুর হাট বসানোকে কেন্দ্র করে দুটি বাজার কর্তৃপক্ষ লিখিত আবেদন করেছে। এ বিষয়ে জেলা প্রশাসক চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com