বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দেশকে এগিয়ে নিয়ে যেতে গুণীজনদের আদর্শ অনুসরণ অপরিহায-মুনিম চৌধুরী এমপি

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৬৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ.মুনিম চৌধুরী বাবু বলেছেন, সুস্থ সাহিত্য-সংস্কৃতি বিকাশ ও গুণীজনদের সম্মান করার মাধ্যমে নতুন প্রজন্মকে সজ্জন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক শারদ সংকলন “আনন্দময়ীর আগমনে” এর ৫ম বর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং গুণীজনদের “শারদ সম্মাননা” প্রদান অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্ঠিত হয়। নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন “কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ” কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচন এবং “শারদ সম্মাননা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এম.এ.মুনিম চৌধুরী বাবু এম.পি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গুণীজনদের সম্মান না করলে গুণীজন সৃষ্টি হবে না। দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের গুণীজনদের আদর্শ অনুসরন অপরিহার্য। সংগঠনের সভাপতি রতœদীপ দাস রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকান্ত দাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ.ও. ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, প্রাক্তন চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. গতি গোবিন্দ দাশ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের একাউনটেন্ট ভানুজয় দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সহকারী পুলিশ সুপার সুভাষীশ ধর, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাশ, মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, হিন্দু-বৌদ্ধ-খ্রিঃ ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর কমিটির সভাপতি বিপুল চন্দ্র দেব, সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, কর্ণমনি দাশ, শিলাপদ দাশ, মেম্বার সুজিত দাশ, মেম্বার ফণিভূষন দাশ, সাবেক মেম্বার বিকাশ দত্ত রায়, মেডিকেল টেকনেশিয়ান অজিত কুমার দাশ, জেলা যুব সংহতি নেতা নিউটন সূত্রধর, তনুজ রায়, পরেশ চন্দ্র দাশ, “কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ” এর সহ-সভাপতি কংকন কুমার দাশ, অনুপ দাশ, প্রভাষ চন্দ্র দাশ টিটু, সুহেল কান্তি পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, সুভন দাশ, সাংগঠনিক সম্পাদক শংকর পাল, শংকর রায়, তথ্য ও গবেষণা সম্পাদক প্রণয় দাশ, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক প্রদীপ চন্দ্র দাশ পল্টু, সেমিনার বিষয়ক সম্পাদক সবুজ দাশ, নির্বাহী সদস্য লিটন দেব ও রতেœশ্বর দাস রামু প্রমুখ। অনুষ্ঠানে নবীগঞ্জের ৫১ জন বিশিষ্ট ব্যক্তিকে “শারদ সম্মাননা” প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন-অধ্যাপক যতীন্দ্র চন্দ্র দাশ সামন্ত, প্রদীপ চন্দ্র দাশ, নারায়ন চন্দ্র রায়, কালীপদ ভট্টাচার্য্য, কবি পৃথ্বিশ চক্রবর্ত্তী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com