সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ স্বর্ণালংকার নগদ টাকাসহ মালামাল লুট

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের ওয়াবউল্লা গ্রামের দুবাই প্রবাসী সৈয়দ আলীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত দুবাই প্রবাসী সৈয়দ আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে মালামাল লুটে নেয়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার এস.আই ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী ছফিনা খাতুন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com