সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ॥ আহত ৫

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এখতিয়ারপুর গ্রামে জায়গা-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত ইয়াকুব আলীর পুত্র ও আদাঐর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহিদ মিয়ার সঙ্গে মৃত ছান্দ আলীর পুত্র কালু মিয়ার দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ওয়াহিদ মিয়া (৩০), তার মা রাবেয়া বেগম (৬০), কদ্দুছ মিয়ার পুত্র রিয়াদ মিয়া (১৮), কদ্দুছ মিয়ার স্ত্রী শাহানা বেগম (৩৫) এবং ফেরদৌস মিয়ার স্ত্রী শাহিনুর (৩০) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে মাধবপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com