বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের আরডি হল প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করা হয়। যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম দুঃস্থ নারী পুরুষের মাঝে বস্ত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের লোকজন আজ ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। সন্ত্রাস ও জঙ্গি দমনে সরকারের পাশাপাশি সকল দেশপ্রেমিক নাগরিক ঐক্যবদ্ধ থেকে কাজ করছেন। যা সারা বিশ্বে আজ প্রশংসিত হয়েছে। তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন কমিটির নেতা এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, ডাক্তার অসিত রঞ্জন দাস, মুকুল আচার্য্যি, অনুপ কুমার দেব মনা, বাদল রায়, শংকর ভদ্র রায়, পিযুষ চক্রবর্তী, দিলীপ আচার্য্য, মইন রায়, স্বপন লাল বণিক, বিশ্বজিৎ বণিক, সুজিত বণিক, গৌতম রায়, অর্পনা বালা পাল, মাখন পাল, রন্টু পুরকায়স্থ, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাবুল, সজল রায়, শওকত আকবর সুহেল, মোতাহার হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, পৌর যুবলীগ সভাপতি সফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজ, জেলা যুবলীগ নেতা মহিউদ্দিন সুহেল, শাহরিয়া সুমন, পিন্টু আচার্য্য,ি পৌর যুবলীগ নেতা ইকবাল হোসেন খান, দেলোয়ার খান, অলক দাস, আবুল কাসেম রুবেল, জুয়েল রহমান, ইশতিয়াক জাহান শাওন, রাহুল দাস, শিমুল আহমেদ, ফাহিম, শাহিন ও সোহাগ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com