বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সাবেক কৃতি খেলোয়াড় সুহেল আর নেই ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা সুহেল মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে অসুস্থ্যতাজনিত কারণে শয্যাশায়ী ছিলেন।
মরহুমের জানাযার নামাজ গতকাল দুপুর ২টা ১০ মিনিটে পূর্ব তিমিরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার ভাগ্নে ইসতিয়াক তালুকদার আরিফ। জানাযা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, নবীগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ পৌর জামায়াতের আমীর এমদাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর ফজল আহমেদ চৌধুরী, হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, শউকত আলী ও হাসান চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুহেল মিয়া তালুকদার একসময় এলাকার কৃতী ও জনপ্রিয় খেলোয়াড় হিসেবে সুপরিচিত ছিলেন। পরবর্তীতে দীর্ঘদিন অসুস্থ্য থাকার কারণে তিনি জনজীবন থেকে দূরে সরে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com