বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পইলে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল মাইজহাটি গ্রামে আদালতের ১৪৪ ধারা অমান্য করে স্থাপনা নির্মাণ, জমি ও ফিসারী দখলের চেষ্টার অভিযোগ উঠেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
জানা যায়, সদর উপজেলার পৈল মৌজার জে.এল.এস.এ ৩২, এসএ ৫৪১ নং খতিয়ানের ৪২৪৫ দাগে ০২৭৫ একর বাড়ি ও ৫৪১ নং খতিয়ানের ৪৪৭৯ দাগে ৪ কেদার লায়েক ফিসারীর প্রকৃত মালিক মৃত সৈয়দ ওবায়দুল হকের ওয়ারিশান মৃত সৈয়দ আব্দুল হাই, সৈয়দ আব্দুল ওয়াহেদ, সৈয়দ আব্দুল ওয়াদুদ ও সৈয়দ আব্দুল কদ্দুছ।
সৈয়দ ওবায়দুল হকের পুত্র মৃত সৈয়দ আব্দুল হাই ৭১ সালের যুদ্ধে এবং ২০০৪ সালে সৈয়দ আব্দুল কদ্দুছ মৃত্যুবরণ করেন। ৪ ভাইয়ের মধ্যে ২ ভাই মারা যাওয়ার পর সৈয়দ আব্দুল ওয়াহেদ নিজের অংশে বেশি জমি রেখে নিজের মনগড়ামতো মৌখিকভাবে অন্য ভাইদের মধ্যে সম্পত্তি বন্টন করেন। উক্ত সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয় এবং যা নিয়ে ২০১৭ সালে মৃত সৈয়দ আব্দুল কদ্দুছের ওয়ারিশানগণ হবিগঞ্জ জেলা যুগ্ম জজ-১ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন। এক পর্যায়ে ১৪৪ ধারা জারির আবেদন করেন। এছাড়াও পারিবারিকভাবেও শহীদ মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল হাই যার কোনো ছেলে সন্তান নেই, তার কন্যা গত রমজানে বারবার বাঁধা দিলেও তারা কর্ণপাত করেনি।
বন্টন মামলা চলাকালীন ও ১৪৪ ধারার মাঝেও সৈয়দ আব্দুল ওয়াহেদের ওয়ারিশানগণ তা না মেনে উল্লেখিত জমি জোরেবলে দখলের পায়তারা করে চলেছেন। এদিকে গতকাল ১৭ এপ্রিল সৈয়দ আব্দুল ওয়াহেদের ওয়ারিশানগণ উক্ত ভূমি দখলে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেয়া হয়। এর প্রেক্ষিতে এসআই মোঃ আমিনুল ইসলাম খোকন ঘটনাস্থলে গিয়ে শান্তিশৃংখলা বজায় রাখার নির্দেশ দেন।
এ বিষয়ে সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। একটি পক্ষের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে যাই এবং যারা স্থাপনা নির্মাণের প্রক্রিয়া করেন তাদেরকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসি। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে এবং উভয়পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখার নির্দেশনা দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com