বিশেষ প্রতিনিধি ॥ বদলে যাচ্ছে হবিগঞ্জ। ধানের জমি ভেদ করে প্রায় ৮৫ কিলোমিটার এলাকা জুড়ে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে বিশাল বিশাল শিল্প কারখানা। পাশাপাশি সরকারি উদ্যোগে চুনারুঘাটে ৫ শ ১১ একর জমিতে ও শেরপুর এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গ্যাস, বিদুৎ ও যোগাযোগ, এই তিন খাত শিল্পকারখানা গড়ার উপযোগীসহ শিল্পবান্ধব পরিবেশের
স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জামিনে থাকা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, আদালতে মামলার অভিযুক্ত আরিফুল হক চৌধুরীসহ
মখছিল মিয়া, বানিয়াচং থেকে ॥ ৩য় দফা ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বাছাই এর শেষ তারিখ গতকাল ৩০ মার্চ বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪, মেম্বার পদে ১৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারগণ। তন্মধ্যে পুকড়া ইউনিয়নের বিএনপির ২জন মনোনয়ন দাবীদার এর
স্টাফ রিপোর্টার ॥ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, পাকিস্তান এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, পাকিস্তান আমাদের দেশে জঙ্গীদের মদদ দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য তারা চেষ্টা করছে। বিএনপি, জামায়াত এখনও অখন্ড পাকিস্তান সৃষ্টির চেষ্টা করছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের
এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কে অবস্থিত ‘মা’ মনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং প্রকল্পের জেলা কার্যালয়ে শিমুল নামের এক কর্মচারীর ছুরিকাঘাতে রাজু আহমেদ (৩২) নামের আরেক কর্মচারী আহত হয়েছে। গুরুতর অবস্থায় ওই কর্মচারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ন দাস শিমুল (২৮) নামের কর্মচারীকে আটক করেছে পুলিশ।
চুনারুঘাট প্রতিনিধি ॥ দীর্ঘ ৬৫ বছর পর আধুনিকায়ন হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত বাল্লা স্থল বন্দর। বারবার পরিদর্শন আর অনিশ্চয়তার পর অবশেষে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বাল্লাকে স্থল বন্দর ঘোষনা করেন। পাশাপাশি স্থান হিসাবে কেদারাকোর্ট নির্ধারণ করেন। তিনি এক সপ্তাহের মাঝেই গেজেট প্রকাশ করার পর কাজ শুরু করা হবে বলেও ঘোষনা দেন। গতকাল বুধবার বিকেল
স্টাফ রিপোর্টার ॥ অপেক্ষার পালা শেষ। আজ বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে। উপজেলার ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৬ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ৩৩ হাজার ২৩৯জন ও মহিলা ৩২ হাজার ৯৫৬ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ওরপে ঝারু মিয়াকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে ৪সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। চেয়ারম্যান সাহাব উদ্দিনের দায়ের করা এক রীট পিটিশনের (পিটিশন নং-৩৩৬৫/১৬) শুনানী শেষে গত ২২ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণ দেবনাথ এ আদেশ দেন। আদেশের বিষয়ে
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানার মাকুর্লী নৌ পুলিশ ফাড়ির পুলিশ করচা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৫শ লিটার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। গতকাল সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোঃ জিয়াউর রহমানসহ একদল পুলিশ করচা গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী সুধীন দাস ও সুরেন্দ্র দাসের বাড়ীতে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অনার্স ২০১০-২০১১ সেশনের সকল বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ও হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের সার্বিক সহযোগীতায় প্রথম বারের মতো গতকাল জাকজমকপূর্ণভাবে র্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে কেক কেটে র্যাগ ডে’র শুভ সূচনা করা হয়। পরে ১১টার দিকে শিল্পকলা
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গতকাল বুধবার সকাল ১০টায় স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হামিদুর রহমান। পরিচালনা করেন শিক্ষক মোঃ কবির মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান। বিশেষ
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় ৪ কলেজ ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। গতকাল মঙ্গলবার সকাল পৌণে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হল দ্বাদশ শ্রেণির ছাত্রী নিসফা আক্তার, সুমনা আক্তার, তহুরা আক্তার ও এইসএচসি পরীক্ষার্থী রাহাদ মিয়া। গুরুতর আহত