বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় ৪ কলেজ শিক্ষার্থী আহত

  • আপডেট টাইম বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ৮৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় ৪ কলেজ ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। গতকাল মঙ্গলবার সকাল পৌণে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হল দ্বাদশ শ্রেণির ছাত্রী নিসফা আক্তার, সুমনা আক্তার, তহুরা আক্তার ও এইসএচসি পরীক্ষার্থী রাহাদ মিয়া। গুরুতর আহত নিসফা আক্তারকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানাযায়, সকাল পৌণে ১০টার দিকে বাহুবল বাজার থেকে অটোরিকশাযোগে চার ছাত্র-ছাত্রী কলেজে আসছিল। তাদের বহনকৃত অটোরিকশাটি মহাসড়ক ক্রস করতে গেলে ট্রাক-মাইক্রো ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজের ৪ ছাত্র-ছাত্রী আহত হয়। এ দুর্ঘটনার খবর পেয়ে কলেজের ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com