শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাকুর্লীতে ১৫শ লিটার মদের সরঞ্জাম উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৭৯৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানার মাকুর্লী নৌ পুলিশ ফাড়ির পুলিশ করচা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৫শ লিটার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। গতকাল সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোঃ জিয়াউর রহমানসহ একদল পুলিশ করচা গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী সুধীন দাস ও সুরেন্দ্র দাসের বাড়ীতে প্রায় দেড় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাদের রান্নার ঘরের ভিতরে ও বাড়ীর পিছনের খালি জায়গা থেকে মাটি খুড়ে একে একে ১৫টি প্লাস্টিকের ড্রাম মাটির নীচ থেকে উদ্ধার করেন। প্রতিটির ড্রামেই মদ তৈরীর উপকরণ জাওয়া (গাত) পাওয়া যায়।
এ ব্যাপারে এসআই মোঃ জিয়াউর রহমান জানান, ১৫টি ড্রামে মদ তৈরীর যে সকল উপাদান পাওয়া গেছে তাতে অন্তত ১৫শ লিটার চোলাই মদ তৈরী করা সম্ভব। তিনি জানান, সুধীন দাস ও সুরেন্দ্র দাস করচা গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ছটকে পড়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয় নি। তবে তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী বানিয়াচং থানায় যোগদানের পরপরই মদ, গাজা, জুয়াসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সকল পুলিশ সদস্যকে কড়া নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com