রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চেয়ারম্যান সাহাব উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৮৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ওরপে ঝারু মিয়াকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে ৪সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। চেয়ারম্যান সাহাব উদ্দিনের দায়ের করা এক রীট পিটিশনের (পিটিশন নং-৩৩৬৫/১৬) শুনানী শেষে গত ২২ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণ দেবনাথ এ আদেশ দেন। আদেশের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল বুধবার মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারকে পত্র প্রেরণ করেছেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
উল্লেখ্য যে, বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২ মার্চ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার  বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শরীফা আহমেদ বহিষ্কারাদেশ প্রদান করেন।
এতে উল্লেখ করা হয়, যেহেতু চেয়ারম্যান সাহাব উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে এবং মামলাটি বিচারাধীন রয়েছে। তাই তার ক্ষমতার ব্যবহার জনস্বার্থের পরিপন্থি। এজন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক তাকে সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হলো।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় অবস্থিত নাহিদ ফাইন ট্যাক্স লিমিটেডের ঠিকাদারি নিয়ে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নাহিদ ফাইন ট্যাক্স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ মিয়া বাদী হয়ে ওই দিনই ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি দাঙ্গা-হাঙ্গামার মামলা করেন। ওই মামলায় ২০১৫ সালের জানুয়ারি মাসে চেয়ারম্যান শাহাব উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই বছরের জুন মাসে মামলার তদন্ত কর্মকর্তা চেয়ারম্যান শাহাব উদ্দিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ওই অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com