বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মা-মনি কার্যালয়ে নারী নিয়ে বিরোধ ॥ এক কর্মচারীর ছুরিকাঘাতে আরেক কর্মচারী মৃত্যুর পথে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৭৬৪ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কে অবস্থিত ‘মা’ মনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং প্রকল্পের জেলা কার্যালয়ে শিমুল নামের এক কর্মচারীর ছুরিকাঘাতে রাজু আহমেদ (৩২) নামের আরেক কর্মচারী আহত হয়েছে। গুরুতর অবস্থায় ওই কর্মচারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ন দাস শিমুল (২৮) নামের কর্মচারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক শিমুল সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তার পিতার নাম পবিত্র দাস।
atok lompot simul copyসূত্রে জানা যায়, রাজু আহমেদ ও শিমুল ওই অফিসে সাব স্টাফ হিসেবে কর্মরত। কিছুদিন আগে শিমুল ওই অফিসে এক যুবতীকে মাষ্টাররোলে চাকুরী পাইয়ে দেয়। চাকুরীর সুবাদে শিমুলের সাথে ওই যুবতীর ঘনিষ্টতা বাড়তে থাকে। গতকাল সন্ধ্যায় অফিস ছুটি শেষে শিমুল ও যুবতীকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় রাজু। এ সময় রাজু বিষয়টি কর্মকর্তাদের অবহিত করার কথা বললে শিমুল ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে সে রাজুর গলায় ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর কর্মচারী শিমুলও অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাংবাদিকরা সদর হাসপাতালে ছবি তোলতে গেলে ওই অফিসের জনৈক মহিলা কর্মকর্তা ছবি তুলতে বাঁধা প্রদান করেন। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে শিমুলকে আটক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com