রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে স্বাধীনতা দিবস উদযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৮৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গতকাল বুধবার সকাল ১০টায় স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হামিদুর রহমান। পরিচালনা করেন শিক্ষক মোঃ কবির মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জর আহমদ, জেলা শিক্ষা সহকারী পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম ও আশাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হারুণ মিয়া, সদস্য ফরিদ আহমদ, আতাউর রহমান মামুন, জামাল মিয়া, শিক্ষক কামরুজ্জামান, পিটিও কমিটির সভাপতি মোঃ মহিবুর রহমান। উপস্থিত ছিলেন, বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আফরুজ মিয়ার সহধর্মিনী বেগম মমতাজুন্নাহার, মোঃ হাবিবুর রহমান, শিক্ষক বিজয় কৃষ্ণ দাশ, হরিপদ দাশ, মানিক লাল, হুমায়ুন কবির, আইয়ুব আলী, জহুরুল ইসলাম, রুকুনুজ্জামান তারেক, সন্জিব দেব, জামাল উদ্দিন, মোশারফ হোসেন, শিক্ষিকা জোসনা রানী রায়, সোনালী রানী গোপ, ফাহিমা আক্তার, তাসলিমা খাতুন প্রমুখ।  পরে ছাত্র/ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ ও বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক কামাল হোসেন ও সোহেল রানাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মজিদ খান বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com