রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ॥ বিএনপি, জামায়াত এখনও অখন্ড পাকিস্তান সৃষ্টির চেষ্টা করছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৭৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, পাকিস্তান এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, পাকিস্তান আমাদের দেশে জঙ্গীদের মদদ দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য তারা চেষ্টা করছে। বিএনপি, জামায়াত এখনও অখন্ড পাকিস্তান সৃষ্টির চেষ্টা করছে।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি দুই মন্ত্রীর সাজার বিষয়ে বলেন, তাদের পদত্যাগের কোন বিধান নেই। নৈতিক স্খলনজনিত কারণে যদি তাদের সাজা হতো তবে তাদের মন্ত্রীত্ব চলে যেতো।
তিনি আরও বলেন, পাকিস্তানের কাছে বাংলাদেশের ৩৫ হাজার কোটি টাকা পাওনা আছে। এই টাকা উদ্ধার করতে হবে। তিনি ক্রিকেট খেলায় পাকিস্তানকে সমর্থন করা উচিত নয় বলে মন্তব্য করে বলেন, এর ফলে ৭১ এ পাকিস্তানীরা এ দেশে যে ধর্ষন করেছে সেই ধর্ষনের প্রতিও সমর্থন করা বোঝায়।
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী, সজিব আলী ও শংখ শুভ্র রায় প্রমুখ।
পরে মন্ত্রী সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সাথে হবিগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ, সড়ক পরিবহন শ্রমিক, সোনালী ব্যাংক ও অন্যান্য ব্যাংক এবং বিদ্যুৎ বিভাগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com