মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার ॥ ধর্ষক যুবক গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার দূর্গাপুর এলাকায় স্কুল ছাত্রীকে গণধর্ষনের অভিযোগে মোঃ মোস্তফা নামে (৩৫) এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মোস্তফা উপজেলা ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোর্শেদ মিয়া উপজেলার হরষপুর রেল স্টেশন এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধমঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জনৈক ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীর বাবা বাড়ীতে না থাকায় রাতে লেখাপড়া করে ওই ছাত্রী তার ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোস্তফা ও তার সঙ্গীরা ঘরে প্রবেশ করে গণধর্ষন করে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোর্শেদ জানান ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারা জবানবন্দি সম্পূণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com