মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তারাসই গ্রামবাসীর উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৫৭৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের তারাসই গ্রামবাসাীর উদ্যোগে নবাগত উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার মোঃ আঃ ছমেদ মিয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন হাফেজ মোঃ আব্দুল কাউয়ুম। মো. মোশাহিদ মিয়া, সাইফুল ইসলাম নিপু, আলী রেজান, আঃ ছালাম, ওয়াহিদ মিয়া, সদর আলী, আরজ আলী, আঃ কদ্দুছ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মোয়াজ্জেম হোসেন খাঁন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোঃ ছায়েব আলী, শেখ মোঃ মারুফ আহমেদ, শাহজাহান মিয়া, মাষ্টার মঈন উদ্দিন, সিলু মিয়া, তারাসই গ্রামের সর্দার আঃ কদ্দুস, জুবেদা দৌলত এবতেদায়ী মাদ্রাসার সভাপতি মাওলানা নিয়ামত উল্বা, মাদ্রাসা শিক্ষক আঃ মালিক মিয়া, আলিম উল্বা, আরজ আলী, মোশাহিদ মিয়া, আঃ গফুর, মোজাম্মিল ভূইয়া, পশু চিকিৎসক আঃ কালাম, বিশিষ্ট ব্যবসায়ী মাদব দেব প্রমুখ। গ্রামবাসীর বক্তব্যে তারাসই গ্রামের উন্নয়নের জন্য ১০টি দাবি উপস্থাপিত করা হলে, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এলাকার উন্নয়নের স্বার্থে পর্যায়ক্রমে উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com