মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৬৬৪ বা পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট, ইউকে-এর উদ্যোগে হবিগঞ্জ শহরে অর্ধ শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য এডভোকেট মুহাম্মদ হারুন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবি এডভোকেট আল রেজা মোঃ আমীর, মোঃ ফুয়াদ হাসান। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন-প্রবাসীরা হচ্ছে দেশের সম্পদ। তারা প্রবাসে থেকেও দেশের কথা ভুলে যায়নি। পরিবারের পাশাপাশি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করেন। তাদের ঘামঝড়া পরিশ্রমে উপার্জিত অর্থ থেকে গরিব অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী আতিকুল ইসলাম সোহাগের পরিচালনায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন এম. সাইফুল ইসলাম, মোঃ শরীফ উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com