মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর চাল পাচারের অভিযোগে আটক জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতন (৩৫) কে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। জাকারিয়া চৌধুরী রতন করাব ইউনিয়নের ডিলার হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে। জানা যায়, ডিলার হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম করে আসছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই প্রেক্ষিতে রবিবার (২৯ মার্চ) বিকালে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা পাচারকৃত চাল উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম জানান, মোট ১৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়েছে। তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com