মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও পর্তুগাল প্রবাসী মো. বাবুল আহমেদ আলমগীরের পুনরায় প্রবাস গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) বিকাল ৫টায় ৫নং ওয়ার্ড ইনামবাঐ ও দক্ষিণগ্রামবাসীর উদ্যোগে ইনামবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছায় বাবুল আহমেদ আলমগীরকে বরণ করে নেন এলাকাবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মুজিবুর রহমান চৌধুরী শেফু। উপস্থিত ছিলেন যুবদল নেতা মনিরুজ্জামান মনির, পর্তুগাল প্রবাসী জিয়াউর রহমান জিয়া, মো.ফজলু মিয়া, শাহ শিমন, শায়েস্তা মিয়া, আব্দুল বাছিত, মুন্না মাহমুদ, রাব্বি, রেদোয়ান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মো. মুজিবুর রহমান চৌধুরী শেফু বলেন, বাবুল আহমেদ আলমগীরের উদ্যোগে প্রায় ৫০০ যুবক পর্তুগালে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। তার মাধ্যমে বিদেশগামীদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নবীগঞ্জ উপজেলার বেকার যুবকদের ইউরোপে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বক্তারা বাবুল আহমেদ আলমগীরের সামাজিক কর্মকাণ্ড ও প্রবাসে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। এ সময় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আব্দুল মতিন, কামরুজ্জামান কামরুল, জাকারিয়া আহমেদ, মোহাম্মদ মাহমদ, সেলিম মিয়া, রুমন আহমেদ ও দুলাল চৌধুরী। সোনাপর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসমত মিয়া। উল্লেখ্য, অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন লন্ডন প্রবাসী এহিয়া মিয়া, পর্তুগাল প্রবাসী জাকির হোসেন ফারুক এবং লন্ডন প্রবাসী মো. মাহমুদ মিয়া। সংবর্ধিত ব্যক্তি মো. বাবুল আহমেদ আলমগীর বক্তব্যের শুরুতেই এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে ফারুক আহমেদ ও মাহমুদ মিয়ার প্রতি ধন্যবাদ জানান এই আয়োজনের জন্য। তিনি বলেন, দীর্ঘদিন স্বপরিবারে প্রবাসে বসবাস করলেও জন্মভূমি ও ইউনিয়নের মানুষের প্রতি ভালোবাসা তাকে বারবার দেশে ফিরিয়ে আনে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা সবসময় অব্যাহত রাখবেন বলেও তিনি জানান। বক্তব্যে তিনি ইনামবাঐ জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজে সহযোগিতা হিসেবে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। সবশেষে তিনি নিজের ও পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com