মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সোনার তরি থেকে কামরুল হাসান নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে সদর থানার এসআই ধ্রুবেশ চন্দ্র দাশসহ একদল পুলিশ শহরের কালিবাড়ী সড়কের ওই হোটেলের ৪২৫ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করেন। তিনি মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র। পুলিশ জানায়, তিনি জনতা ব্যাংক হবিগঞ্জ শাখার এজিএম ছিলেন। সম্প্রতি অবসরে আসেন। গত ১ সপ্তাহ ধরে ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকছিলেন। সোমবার ওই সময় হোটেল বয় তাকে ডাকতে গেলে সাড়া শব্দ না পেয়ে দরজা ফুটো দিয়ে দেখতে পান তার দেহ পড়ে আছে। বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে। হবিগঞ্জ সদর থানার এসআই ধ্রুবেশ জানান, সুরতহাল শেষে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে। এ ছাড়াও তার পরিবারকে খবর দেয়া হয়েছে। লাশের পকেটে এক আইনজীবীর কার্ড পাওয়ায় তার নাম ঠিকানা যোগাড় করতে সুবিধা হয়। তিনি একটি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com