বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর মঙ্গল রায় (৯০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে কুশিয়ারা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত মঙ্গল রায় আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সামপুর গ্রামের মৃত নবদ্বীপ রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর প্রায় ২টার দিকে মঙ্গল রায় প্রতিদিনের মতো নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান এবং আর ভেসে ওঠেননি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নদীর ঘাটে খোঁজাখুঁজি শুরু করেন এবং তাকে নিখোঁজ বলে ধারণা করেন। এ বিষয়ে নিহতের ছেলে কিরদ রায় জানান, তার বাবা প্রতিদিন ওই স্থানে গোসল করতে যেতেন। সেদিনও স্বাভাবিক নিয়মে নদীতে নামলেও পরে আর বাড়ি ফেরেননি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে নিখোঁজের প্রায় ৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com