সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে চেকপোস্টে তল্লাশির সময় এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরেষপুরে ফাঁড়ি পুলিশ তেলিয়াপাড়া সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় পাভেল মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দিমারা গ্রামের খুরশেদ আলীর পুত্র। গতকাল বুধবার রাত ১০টায় মাধবপুরের হরেষপুর ফাড়ির ইনচার্জ এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তেলিয়াপাড়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় পাভেল মিয়াকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই রকিবুল হাসান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com