স্টাফ রিপোর্টার ॥ “হবিগঞ্জ সাহিত্য পরিষদ” মাধবপুর উপজেলা শাখা আয়োজিত নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্তমান প্রজন্মের মননে মগজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার সৃষ্টিশীল সাহিত্য’কর্মকে উপজেলা পর্যায়ের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে পৌঁছে দিতে এ কাজ করে যাচ্ছে উক্ত সংগঠন।
“হবিগঞ্জ সাহিত্য পরিষদ” মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে গত সোমবার মাধবপুর উপজেলার উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এক সবা অনুষ্ঠিত হয়। সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন এর সভাপতিত্বে এবং হবিগঞ্জ সাহিত্য পরিষদ মাধবপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মুশিরুল হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি চুনারুঘাট উপজেলার শাখার সভাপতি মোঃ শাহজাহান জলি, উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল কর্মের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।