রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেট কারে গাঁজা পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ বাঞ্ছারামপুর পৌরসভার ০৬নং ওয়ার্ডের বটতলী এলাকা থেকে একটি প্রাইভেটকার যার রেজিঃ নং-ঢাকা মেট্টো-গ-১৯-৭৩০২ আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ০৮ (আট) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মৌলভীবাজার জেলা সদর সোনাপুর গ্রামের তাহির আলীর ছেলে মোহাম্মদ ফয়ছল আহমদ ও চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত কাছন আলীর ছেলে মরম আলী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ফয়ছলের বিরুদ্ধে ইতিপূর্বে ০৬ টি চুরি মামলা, ০১টি মাদক, ০১টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৮টি মামলা, মরম আলীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com