মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে কৃতি শিক্ষার্থীদের বাহাউদ্দিন শিক্ষা বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৫৭০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বাহাউদ্দিন শিক্ষা বৃত্তি ২০১৯ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। পারভেজ আলম খান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, আহমদ আলী, গোলাম রব্বানী, মোঃ নানু মিয়া প্রমুখ। বার্ষিক ফলাফলের ভিত্তিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেধা তালিকায় ১ম ও ২য় স্থান অধিকারকারী ১০জন ছাত্রছাত্রীকে নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র তরুণ সমাজ সেবক আমেরিকা প্রবাসী শেখ মোঃ তাজ উদ্দিন এর পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম বাহাউদ্দিন স্মরণে বাহাউদ্দিন শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। যার মাধ্যমে এলাকার গরীব মেধাবী ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com