মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চৌধুরী বাজারে মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে ওজনে কম দেয়ার অভিযোগ নবীগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান ॥ ফুটপাত দখলমুক্ত বানিয়াচঙ্গের ফতেহপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ সরকারি নির্দেশনা বাস্তবায়নে শহরে মোবাইল কোর্ট ॥ প্রথম দিনে সতর্ক বাহুবল বাজারে যানজট নিরসনে অভিযান ৩ মামলায় ৮ হাজার টাকা জরিমানা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে পৌরসভা বাহুবলে সিলিকা বালু কোয়ারি ঘিরে পরিবেশ ও সামাজিক প্রভাব নিয়ে সভা মাধবপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

আজ পবিত্র শব-ই মেরাজ

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ (২৬ রজব) রোজ বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মিরাজ উদযাপিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শিরোনামে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাহফিলে ওয়াজ পেশ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মুহাম্মদ মহিউদ্দিন কাসেম। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।
শবে মেরাজ একটি মহিমান্বিত রজনী। এ রাতেই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিনগত রাতে আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন।
এ সময় তিনি আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টিজগতের অপার রহস্য। মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মেরাজ’। এ রজনীতেই মানবজাতির শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com