রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা শুধু এখন বিনোদন নয়, খেলাকে ইতোমধ্যে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সব খেলোয়াড়দের প্রতি খোঁজ খবর রাখছেন। তিনি সার্বিকভাবে সকল প্রকারের সুযোগ সুবিধা নিশ্চিতকরণসহ সহযোগিতা করে যাচ্ছেন। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমীতে হবিগঞ্জ জেলার ক্রীড়া সংগঠন, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যামান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কুড়ি স্পোর্টস’র প্রথম আসর ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় আসর এর কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি নতুন কুড়ি স্পোর্টস এর মাধ্যমে আমরা শুধু সুস্থ জাতি গড়ে তুলব না আমরা আমাদের সন্তানদের ডিভাইসের হাত থেকে দূরে রাখব না আমরা সর্বোপুরি মাদকমুক্ত সমাজ গড়তে পারব। মাদকমুক্ত সমাজ গড়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে পরিবারিক সমাজিক ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। আমিনুল হক বলেন, গুণগত পরিবর্তন নিশ্চিতের মাধ্যমে রাজনৈতিক সকল প্রতিহিংসা দূরে টেলে দিয়ে আমরা একটি সুস্থধারায় রাজনৈতিক পরিবেশ একটি সহনশীল পরিবেশ আমরা তৈরি করতে চাই। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ঢাকার মতো করে বিভাগীয় শহরগুলোতেও বিকেএসপিগুলো স্বয়ংসম্পূর্ণ করতে হবে। যাতে দ্রুত খেলাধুলার সম্প্রসারণ হয়। তিনি বলেন, আমাদের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। যাতে আমরা খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিশ্চিত করতে পারি। মতবিনিময় সভা শেষে নতুন কুড়ি স্পোর্টসর মাধ্যমে জাতীয়ভাবে স্থান করে নেয়া হবিগঞ্জ’র ৫ কৃতি খেলোয়াড়ের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে আরো বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছসহ ক্রীড়া সংগঠকগণ। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ এর ফাইনাল ম্যাচ উপভোগ করেন। ফাইনাল ম্যাচ দেখতে ভিড় জমায় হাজার হাজার ফুটবল প্রেমি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com