মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুরাদপুরের সাবেক চেয়ারম্যান তাবেদুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম তাবেদুল ইসলাম চৌধুরীর স্ত্রী রাহেলা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি গতকাল রোববার বিকাল ৫ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০ টায় শহরের চাঁন মিয়া মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং দুপুর ২টায় মুরাদপুর ঈদগাহ প্রাঙ্গণে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে, মরহুমার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার বড় ছেলে মোঃ সোহেল চৌধুরী ও ছোট ছেলে আলমপনা চৌধুরী মাসুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com