মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ॥ ৫ নেতার পদত্যাগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্রোহী ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল বিকালে ইমাবাড়ী বাজারে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
নাজিমুল হক সানির সভাপতিত্বে ও ইফতেখার হোসেন ইমনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সায়েম চৌধুরী, ছোটন আহমেদ, ইমন চৌধুরী, শেখ সামাদ, মিস্টু, হেলাল, জিয়াউর, ওজুদ, নাজমুল, মবিন, তামিম, জাহেদ, অর্জুন, আবুল খায়ের, মঞ্জু, আলী হায়দর, শাহিনুর, মনসুর, রুবেল, অপু, বাবলু, ইমন প্রমূখ। সভায় বক্তারা নবগঠিত কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী জানানো হয়। বক্তারা বলেন, নবগঠিত কমিটিতে বিএনপি ও জামায়াতের কর্মীদের বিভিন্ন পদপদবী দেয়া হয়েছে। কিন্তু যারা দীর্ঘ দিন ধরে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতি করে আসছে তাদের মূল্যায়ণ করা হয়নি। উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আর্থিক লেনদেনের মাধ্যমে পকেট কমিটি গঠন করেছেন। তাই অতিবিলম্ভে এই কমিটি বাতিলের দাবী জানানো হয়। এদিকে ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সহ-সভাপতি ওয়াদুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ ও শহীদুল ইসলাম পদত্যাগ করেছেন। গতকাল তারা জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এই পদত্যাগ পত্র জমা দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com