সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৬৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে ভাষা শহীদের স্মরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ ইং এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ জে.কে স্কুল মাঠ প্রাঙ্গনে সূর্য্য তরুণ স্পোটিং ক্লাব বনাম নয়মৌজা ইউনাইটেড ক্লাব এর মধ্যেকার খেলা অনুষ্ঠিত হয়। এতে সূর্য্য তরুণ স্পোটিং ক্লাব ২০ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১৬৭ রান করে এর জবাবে নয়মৌজা ইউনাইটেড ক্লাব সবকটি ইউকেট হারিয়ে ৮৮ রান করকে সক্ষম হয়। এতে করে ৭৯ রানে জয় লাভ করে সূর্য্য তরুণ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। নবীগঞ্জ উপজেলা ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি নুরুল আমিন চৌধুরী জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাহনওয়াজ মিলাদ গাজী। তিনি বলেন- নবীগঞ্জে অচিরেই মিনি স্ট্যাডিয়াম হবে। খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই খেলাধুলার বিকল্প নাই। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান এডঃ গতি গবিন্দ্র দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-সাবেক মেম্বার রফিক মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, আওয়ামীলীগ নেতা এটি.এম রুবেল, সদরুল আমিন পাভেল, লিংকন আহমেদ, নুরুল হক, রুহেল আহমেদ, জুয়েল আহমেদ, শাওন আহমেদ, শয়ন আহমেদ প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ আমিনুল ইসলাম ও সুমন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com