মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবল মডেল থানার বার্ষিক বনভোজনে গান গেয়ে মঞ্চ মাতালেন এসপি মোহাম্মদ উল্লাহ

  • আপডেট টাইম রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৭৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানার বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত মঞ্চে গানে গানে দর্শক মাতালেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম-পিপিএম সেবা। গতকাল শনিবার উপজেলার আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে তিনি গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তুলেন। এছাড়াও বনভোজনকে ঘিরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। পুলিশ ও পুলিশ পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজনে ছিল ফুটবল ম্যাচসহ নানা রকম খেলাধুলা। দিন শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি এ আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির মন্ত্রী উটিয়াং টং পেয়ার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com