মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পৃথক স্থানে গাছের নীচে পড়ে ও গাছ থেকে পড়ে শ্রমিকসহ ২ জন নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ও চুনারুঘাটে পৃথক স্থানে গাছের নীচে চাপা পড়ে ও গাছ থেকে পড়ে ২ শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হল, চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামের ইদু মিয়ার ছেলে সুহেল মিয়া (২৫) ও ব্রাক্ষবাড়িয়া জেলার সরাইল উপজেলার টিঘর গ্রামের ফিরোজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক হাদিছ মিয়া (৪০)। সূত্র জানায়, সোহেল মিয়া গতকাল রবিবার দুপুরে প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হয়। এ সময় রাস্তায় প্রতিবেশীর কাটা গাছ তার উপরে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে, বিকালে রতনপুর এলাকার একটি ব্রিকস ফিল্ডের শ্রমিক হাদিছ মিয়া গাছে উঠে ডাল কাটার সময় অসচেতনাবশত নীচে পড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ লাশ দুইটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com