মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি ভিক্ষুককে ভ্রাম্যমান দোকান প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা ভিক্ষুকমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এবং অন্যান্য সকল কর্মকর্তাদের সহায়তায় নিজস্ব ফান্ড গঠন করা হয়েছে। দরিদ্রতার হার কমিয়ে আনার লক্ষ্যে ভিক্ষুুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এই ফান্ড গঠন করা হয়েছে। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক মোঃ বাদল মিয়াকে ভ্রাম্যমাণ দোকান প্রদান করা হয়েছে। দোকান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহীনা আক্তার, সহকারী কমিশানার ভূমি মোঃ জাহিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম প্রমুখ। দোকান পেয়ে প্রতিক্রিয়ায় মোঃ বাদল মিয়া বলেন, আমার কোন সহায় সম্পত্তি না থাকায় আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াতাম। এখন আমার একটি দোকান হয়েছে। আমি আর মানুষের কাছে হাত পেতে টাকা চাইবনা, নিজেই স্বাবলম্বী হবো। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহীনা আক্তার বলেন, ইতিপূর্বে আমরা ৭জনকে গরু প্রদান করেছি, যাতে করে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com